স্বাস্থ্য সংবাদ

নারীকথন : সুস্থ মাসিক ব্যবস্থাপনা সুন্দর জীবন

Share
নারীকথন : সুস্থ মাসিক ব্যবস্থাপনা সুন্দর জীবন
Share

মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মাসিকের মাধ্যমেই একজন নারী সন্তান জন্মদানের প্রাথমিক সক্ষমতা অর্জন করেন। এমনকি মাসিকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে নারীর সারাজীবনের প্রজনন স্বাস্থ্য ও স্বাভাবিক সুস্থতা। কিন্তু একথা অস্বীকার করা যাবে না, একবিংশ শতাব্দীতেও আমরা এ বিষয়ে নীরবতাই পালন করি। এই নীরবতার আড়ালে কত নারীর চোখের জল বিসর্জিত হয় তা বলা কঠিন। এমনকি কতজন মেয়ে এই সময়ে স্কুল কিংবা নিজেদের কর্মক্ষেত্র থেকে দূরে থাকে সে-হিসাবও দুঃসাধ্য।

মাসিক তথা পিরিয়ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। যেমন- স্বাভাবিক ও অস্বাভাবিক। স্বাভাবিকে নারীদের তেমন কোনো জটিলতার মুখোমুখি হতে হয় না কিন্তু অস্বাভাবিকে সমস্যার অন্ত থাকে না। একেকজন নারী একেক ধরনের জটিলতার মুখোমুখি হয়। কেউ কেউ আবার মৃত্যুকেও আলিঙ্গন করতে বাধ্য হয়।

লেখক শুধু একজন নারী নয়, পেশাগত জীবনে তিনি একজন স্ত্রী ও প্রসূতিরোগ বিশেষজ্ঞ। একজন নারী হয়ে নারীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি অসংখ্য অসংখ্য পেসেন্ট পেয়েছেন যারা মানাবিধ মাসিক সমস্যায় ভুগছেন। দেখেছেন তাদের দুর্বিষহ জীবন। অথচ মাসিক সম্বন্ধে জানলে, একটু সচেতন হলে ব্যপারটা ভিন্নতর হতো। ব্যক্তি নারী জীবন এবং বহুমাত্রিক মাসিক জটিলতায় আক্রান্ত রোগীদের জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি রচনা করেছেন ‘নারীকথন : সুস্থ মাসিক ব্যবস্থাপনা সুন্দর জীবন’ শিরোনামের বইটি। এটা শুধু একটা কাগজের বই নয়, এর ভাঁজে ভাঁজে গ্রন্থিত আছে হাজারো নারীর অব্যক্ত যন্ত্রণা এবং একই সাথে সেই যন্ত্রণা থেকে মুক্তির উপায়।

আমাদের দেশীয় প্রেক্ষাপটে আজও আমরা কিশোরী মেয়েকে মাসিক ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো শিক্ষাই প্রদান করতে পারি না। আবার দেশ, সমাজ ও পারিবারিক ট্যাবুও এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ফলে একজন কিশোরী মেয়ে পিরিয়ড সময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে হয়রানি হওয়ার পাশাপাশি বিবিধ শারীরিক জটিলতায়ও আক্রান্ত হয়। এমতাবস্থায় বয়ঃসন্ধির সূচনাকালে এই বইটি পাঠ করলে এই বয়সী বাচ্চারা মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে সুন্দর ধারনা পাবেন, পাশাপাশি বয়ঃসন্ধির পরিবর্তনগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং মানিয়ে নিতে পারবেন।

ডা. ছাবিকুন নাহার খুবই সাবলীল ভাষায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথা কিশোর-কিশোরীদের উপযোগী করে বইটি রচনা করেছেন। একই সাথে যে-কোনো বয়সের নারী পুরুষ এই বইয়ের মাধ্যমে পিরিয়ড সম্পর্কিত জটিলতাসমূহের পরিচয় পাবেন এবং অন্যজনকে পরামর্শ প্রদান করতে পারবেন। আশা করি বইটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

Share

Don't Miss

প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই

বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

ঢামেক আইডিএসের নতুন সভাপতি ডা. ফয়সাল, সম্পাদক ডা. নাবিল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোস্তফা আমীর ফয়সাল, আর সাধারণ সম্পাদক হয়েছেন ডা. নাবিল...

Related Articles

সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ শিশুর মৃত্যু : হাম নয়, নেপথ্যে ‘সহ-রোগ’

হাম কি শুধুই একটি সাধারণ ভাইরাসজনিত রোগ, নাকি বড় কোনো বিপদের আগাম...

করোনা প্রকল্পে হরিলুট : সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জন দুদকের অনুসন্ধান

কোভিড-১৯ মহামারির সময় জরুরি সরঞ্জাম ও সেবা ক্রয়ের নামে ভয়াবহ অনিয়ম ও...

ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ...

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হয়েছেন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক...

রাজধানীর ‘ডক্টরস কেয়ার’ হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’...

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...