প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

এখনো মৃত্যু বেশি ঢাকা ও চট্টগ্রামে

Share
Share

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু কমছে। তবে এখনো দৈনিক শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনায়। আগের চেয়ে কমে এলেও এখনো বেশি মানুষের মৃত্যু হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে।

শুরু থেকে সংক্রমণ ও মৃত্যু বেশি ছিল ঢাকা ও চট্টগ্রামে। গত জুন থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। এ সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা রাজশাহী ও খুলনা অঞ্চলে সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। একপর্যায়ে দৈনিক মৃত্যুতে ঢাকাকেও ছাড়িয়ে যায় খুলনা বিভাগ। এর আগে রাজশাহীতে মৃত্যু বেড়েছিল। এখন ওই দুই বিভাগে মৃত্যু কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত এক সপ্তাহে (১৫-২১ আগস্ট) সবচেয়ে বেশি ৩৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরের অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২৪৪ জন। এই এক সপ্তাহে খুলনায় ১০৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

জেলাওয়ারি হিসাবেও সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। মহানগরসহ ঢাকা জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ২৩৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে মোট মৃত্যুর প্রায় ২৯ শতাংশ। ঢাকার পর মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে কুমিল্লা। এই জেলায় মোট ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। আর চট্টগ্রাম জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৩ জনের।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। চলতি বছরের মার্চ থেকে দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ ঘোষণা করেছিল সরকার। এর প্রভাবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সংক্রমণ কমতে শুরু করেছিল। কিন্তু পবিত্র ঈদুল ফিতরের আগে-পরে বিধিনিষেধ ঢিলেঢালা হয়ে পড়েছিল। এ কারণে ঈদের পর থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। জুলাই মাসে এসে পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করে। তবে চলতি মাসের শুরু থেকে সংক্রমণ নিম্নমুখী।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ হাজার ৯৯১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে গতকাল রোগী শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭১ শতাংশ। এই নিয়ে গত টানা পাঁচ দিন রোগী শনাক্তের হার ২০ শতাংশের নিচে থাকল।

সংক্রমণের পাশাপাশি মৃত্যুও কমছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ১২০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৫১ দিনের মধ্যে এটি সর্বনিম্নসংখ্যক মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৪০ জন মারা গেছেন ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রামে মৃত্যু হয়েছে ২৭ জনের।

গতকাল পর্যন্ত দেশে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৪৩ জনের। মোট শনাক্তের সংখ্যা বিবেচনায় গতকাল পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

জনস্বাস্থ্যবিদেরা বলছেন, ঈদের আগে-পরে কঠোর বিধিনিষেধের ফলে সংক্রমণ কমে এসেছে। কিন্তু এখন আবার রাস্তাঘাট, যানবাহন, শপিং মল, পর্যটন স্পটগুলোতে মানুষের ভিড় বাড়ছে। এতে আবার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

Share

Don't Miss

এথিক্যাল ও বৈজ্ঞানিক প্রোটোকল ছাড়া গবেষণা গ্রহণযোগ্য নয় : বিশেষজ্ঞরা

এথিক্যাল অনুমোদন ও বৈজ্ঞানিকভাবে সঠিক গবেষণা প্রোটোকল ছাড়া কোনো গবেষণাই গ্রহণযোগ্য হতে পারে না বলে অভিমত দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তারা বলেন, গবেষণার উদ্দেশ্য...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শপত্রের...

Related Articles

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট...

নতুন ১০টি মেডিকেল কলেজ অনুমোদন দিচ্ছে সরকার

রাজনৈতিক সুপারিশে আবারও নতুন করে ১০টি মেডিকেল কলেজ অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।...

অতিরিক্ত শর্ট-ফর্ম ভিডিও দেখা শিক্ষার্থীদের মধ্যে ADHD সমস্যা বাড়ছে!

সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে তরুণদের একটা বড় সময় কাটে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক,...

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে...

সিইআইটিসিতে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালিত

“গ্লুকোমা চোখের এমন একটি জটিল রোগ, যাতে ধীরে ধীরে দৃষ্টি কমে যায়।...

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...