Home স্বাস্থ্য সংবাদ উচ্চ শিক্ষার অভাবে দন্ত প্রতিস্থাপন
স্বাস্থ্য সংবাদ

উচ্চ শিক্ষার অভাবে দন্ত প্রতিস্থাপন

Share
Share

বাংলাদেশে সরকারী-বেসরকারীভাবে ২৪টি ডেন্টাল মেডিকেল কলেজ থাকলেও ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দাঁত প্রতিস্থাপন বিষয়ে কোন প্রতিষ্ঠানেই এ বিষয়ে পোষ্ট গ্রাজুয়েশনের সুযোগ নেই। ফলে সারাদেশে ১২ হাজার দাঁতের চিকিৎসক (ডেন্টিস্ট) থাকলেও মাত্র দুই থেকে তিন’শ চিকিৎসক দাঁতের ইমপ্ল্যান্ট (দাঁত প্রতিস্থাপন) করছেন। এরা মূলত ডেন্টাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিআইএবি) থেকে প্রশিক্ষণ বা বিদেশে ডিগ্রি নিয়ে এই সেবা দিচ্ছেন। এতে করে প্রান্তিক পর্যায়ের রোগীদের জন্য দাঁতের ইমপ্ল্যান্ট সেবাটি ছড়িয়ে দেয়া কঠিন হয়ে পড়ছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানীর হোটেল র‌্যাডিসনে দন্ত প্রতিস্থাপন সেবা ছড়িয়ে দিতে ডিআইএবি’র উদ্যোগে দুই দিনব্যাপী শুরু হওয়া প্রথম আন্তর্জাতিক ডেন্টাল ইমপ্ল্যান্ট কংগ্রেস ও ডেন্টাল এক্সপো-২০২০ সম্মেলনে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশের চিকিৎসকসহ যুক্তরাষ্ট্র, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতের প্রায় চার শতাধিক ডেন্টাল সার্জন অংশ নেন। পাশাপাশি চিকিৎসকরা ডেন্টাল ইমপ্ল্যান্ট বিষয়ে নিজেদের দক্ষতা বাড়াতে বিভিন্ন ধরনের বৈঠক, আলোচনা সভা ও হাতে কলমে শিক্ষার প্রশক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সম্মেলনে দন্ত চিকিৎসা বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে ডিআইএবি সাধারণ ডেন্টাল সার্জনদের প্রশিক্ষণ দিয়ে ডেন্টাল ইমপ্ল্যান্টে দক্ষ করতে চেষ্টা করছে। ডিআইএবি’র প্রথম ব্যাচে ২০ জন চিকিৎসক প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সঙ্গে দাঁত প্রতিস্থাপনের কাজ করছে। তবে বাংলাদেশে ডেন্টাল সার্জারী বিডিএস কোর্সে ডেন্টাল ইমপ্ল্যান্ট অন্তর্ভ‚ক্ত ও একাধিক পোস্ট গ্রাজুয়েশন কোর্স চালু হলে দাঁতের রোগীরা ইমপ্ল্যান্ট সেবা বঞ্চিত হবেনা। এমনকি দেশে ডেন্টাল ইমপ্ল্যান্টের কলেবর বাড়লে মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে প্রতিবছর বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। কারণ ইতোমধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভারতে ডেন্টাল ইমপ্ল্যান্ট সেবার মাধ্যমে সেসব দেশের মেডিকেল টুরিজম বিলিয়ন ডলার ইন্ড্রাষ্ট্রিতে পরিণত হয়েছে।

Share

Don't Miss

ইচ্ছেমতো ওষুধ নয়

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। কিন্তু সঠিক নিয়মে ওষুধ খাওয়ার প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করি না। ওষুধ খেতে আমরা যতটা...

ওষুধ সেবনে যেসব ভুলে হতে পারে ভয়াবহ বিপদ

অসুখ হলে ওষুধ খেতে হয়—এ কথা আমরা সবাই জানি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া ঠিক না। আমরা অনেক সময় নিজেরাই নিজেদের চিকিৎসা...

Related Articles

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি...

কিডনি রোগ নির্ণয় সহজ হলেও চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, আলোচনা সভায় বক্তারা

বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীর শের-ই-বাংলা নগরস্থ...

শুধু ফেব্রুয়ারিতেই বেড়েছে ৪০ শতাংশ মশা, ভয়াবহ রূপ দিচ্ছে

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার স্থবিরতা আর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এখন কেবল নাগরিক...

চেন্নাইয়ে বাংলাদেশি শিশুর শরীরে ‘স্মার্ট কক্লিয়ার ইমপ্লান্ট’ স্থাপিত

ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল সফলভাবে তামিলনাড়ুর প্রথম ‘Cochlear Nucleus Nexa™️’ ইমপ্লান্ট...