নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

আন্দোলনে আহত রোগীদের সেবায় ফ্রান্সের চিকিৎসক

Share

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষুরোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ দিতে এবার ফ্রান্স থেকে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এনেছে সরকার।

বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন ফ্রান্স থেকে আসা রেটিনা স্পেশালিস্ট ডা. লরিট। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় ৪০ জন রোগী দেখার পর ডা. লরিট বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা সেবার প্রশংসা করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে টানা দুপুর পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন ফ্রান্স থেকে আসা এই চিকিৎসক। পরবর্তীতে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহতদের চিকিৎসা সমন্বয়কারী রেয়াত লোদী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা কার্যক্রম আমরা পরিচালনা করছি। প্রথম থেকেই এই কার্যক্রমে আমরা রোগীদের থেকে ব্যাপক সাড়া পেয়েছি। প্রথম দফায় আমরা ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নেপাল এবং চীন থেকে আসা বিশেষজ্ঞদের দিয়ে আমরা আহত রোগীদের সেবা দিয়েছি। দ্বিতীয় দফায় এবার ফ্রান্স থেকে চোখের বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এবং সকাল থেকে দুপুর পর্যন্ত সেবা দিয়েছেন।

তিনি বলেন, গত কয়েকদিনে আমরা বিদেশি চিকিৎসকদের চিকিৎসা সেবা কার্যক্রমে দেড় শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে যদি কারও আরও উন্নত সেবার প্রয়োজন হয়, তাহলে তাদের বিদেশে পাঠানোরও পরিকল্পনা রয়েছে।

চিকিৎসা কার্যক্রম প্রসঙ্গে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৪০ জনের মতো রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা পেশাগত দিক দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের চিকিৎসকরা গত দুই মাস ধরে যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, আমরা সঠিক ট্র্যাকে আছি কি-না, সেটি যাচাই করতে মূলত আমরা বিদেশি চিকিৎসকদের নিয়ে এসেছি। এরই ধারাবাহিকতায় আজ ফ্রান্স থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়েছেন।

তিনি আরও বলেন, যারাই এ পর্যন্ত বিদেশ থেকে আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা দিতে আসছেন, প্রত্যেকেই আমাদের চিকিৎসকদের সেবায় সন্তুষ্টির কথা জানিয়েছেন। তাদের বক্তব্য হলো, আমাদের চিকিৎসকরা আন্তর্জাতিক মানের সেবা দিচ্ছেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি থাকছে না।

প্রসঙ্গত, এর আগে গতকাল (২৩ সেপ্টেম্বর) চীনের ১০ সদস্যের এই বিশেষজ্ঞ চিকিৎসক দল আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেন। পরবর্তীতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রমও পরিদর্শন করেন।

পরবর্তীতে নেপাল থেকে আসেন আরেকদল চিকিৎসক। দ্বিতীয় দফায় আজ ৮ অক্টোবর ফ্রান্স থেকেও চোখের বিশেষজ্ঞ চিকিৎসক দেশে আসেন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

09 October 2024

আন্দোলনে আহত রোগীদের সেবায় ফ্রান্সের চিকিৎসক

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV