জেনে রাখুন, সুস্থ থাকুনরোগ ও সমস্যা

হাড় ক্ষয় নিয়ে সচেতন হোন আজই

Share
Share

শরীরে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার সমস্যাকে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় বলা হয়। এ সমস্যার কারণে দ্রুত হাড় ভেঙে যায়। এমনকি হাড় ক্ষয়ের মাত্রা অতিরিক্ত হলে হাঁচি বা কাশি দিলেও হাড় ভেঙে যেতে পারে।

কাদের হয়?

পুরুষের তুলনায় নারীদের মধ্যে হাড় ক্ষয়ের প্রবণতা বেশি দেখা যায়। সাধারণত ৫০ পার হওয়ার পর শরীরের হাড় ক্ষয় হয় বা এর লক্ষণগুলো প্রকাশ পায়। কারও কারও ক্ষেত্রে আগেও হতে পারে।

হাড় ক্ষয়ের ঝুঁকি থাকলে হাড়ের ঘনত্ব কমতে থাকে। নারীদের পিরিয়ডের সময় এই হার বেড়ে যায়। ৫০ বছরের আগ পর্যন্ত হাড়ের বৃদ্ধি হয় বেশি আর ক্ষয় হয় কম। এরপর থেকে হাড়ের ক্ষয় হয় বেশি আর বৃদ্ধি হয় কম।

কেন হয়?

গর্ভধারণ ও মায়ের দুধ পান করানোর ফলে নারীদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। যার ফলে হাড় ক্ষয়ের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া মেনোপজের সময় এস্ট্রোজেন হরমোনের অভাবে দেহের ক্যালসিয়ামের শোষণ কমে যায়। ফলে দ্রুত হাড় ক্ষয় হতে থাকে।

এছাড়া যে কয়েকটি কারণে হাড় ক্ষয় হয় তার মধ্যে রয়েছে- ক্যালসিয়ামযুক্ত খাবার কম খাওয়া, পর্যাপ্ত শরীর চর্চার অভাব, অলসতাপূর্ণ জীবনযাপন ইত্যাদি।

হাড় ক্ষয় এড়াতে করণীয়

ক্যালসিয়াম রয়েছে এমন খাদ্য যেমন দুধ, পনির, চিজ বা অন্যান্য দুগ্ধজাত খাবার, বাদাম, ব্রকলি, সবুজ শাক-সবজি ইত্যাদি খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। পাশাপাশি নিয়মিত শারীরিক চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে।

হাড়ের ক্ষয় রোধ করতে দুধ খেতে হবে। নিয়মিত ছোট মাছ ও ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে এই স্বাস্থ্য সমস্যাটিকে এড়িয়ে যাওয়া সম্ভব। তাই, সচেতন হোন আজই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু

ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লেগেছে। এতে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ)...

দীর্ঘদিন বন্ধ থাকা এসি হঠাৎ চালু করলে বিপদ হতে পারে

যে কোনো কারণেই হোক, অনেকদিন এসি বন্ধ থাকলে, ছাড়ার আগে সার্ভিসিং করানো জরুরি।

Related Articles

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে...

নারীদের হৃদরোগ বাড়ছে কেন? জেনে নিন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক...

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নারীর যোনিপথে শুষ্কতা: নীরব কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

যোনিপথের শুষ্কতা (Vaginal Dryness) নারীদের একটি সাধারণ কিন্তু প্রায়ই উপেক্ষিত স্বাস্থ্যসমস্যা। এটি...

খাদ্য নিওফোবিয়া: নতুন খাবারের ভয়ে পুষ্টিহীনতার ঝুঁকি

খাদ্য নিওফোবিয়া (Food Neophobia) হলো নতুন বা অপরিচিত খাবার খেতে ভয় পাওয়া,...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই...

২১ জানুয়ারি ২০২০

হাড় ক্ষয় নিয়ে সচেতন হোন আজই

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV