জেনে রাখুন, সুস্থ থাকুন

হজমশক্তি বাড়ায় গুড়ের চা

Share

চা খেতে কমবেশি সবাই পছন্দ করেন। অফিসে, কাজের ফাঁকে কিংবা আড্ডায় চা না হলে যেন চলেই না। তবে চায়ের সঙ্গে বারবার চিনি দিলেই নানা ধরনের শারীরিক সমস্যার তৈরি হয়।

চিকিৎসকদের মতে, দৈনন্দিন খাদ্যাভাসে যত কম চিনি খাওয়া যায়, ততই তা স্বাস্থ্যের ভালো।

যাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আছে অথচ ডায়াবেটিস নেই তারা চিনির বিকল্প হিসেবে গুড় খেতে পারেন। প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি গুড় শরীরের নানা উপকার করে। গুড় খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. চিনির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর হচ্ছে গুড়। এতে থাকা বিভিন্ন খনিজ যেমন- ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম শরীরের জন্য দারুণ উপকারী। শীতকালে গুড় খেলে শরীর বেশ গরমও থাকে। যারা কোষ্ঠ কাঠিন্যে ভোগেন, তাদের জন্যও গুড় বেশ কার্যকরী। এটি হজমের প্রক্রিয়া উন্নত করে।

২. রক্তে হিমোগ্লোবিনের অন্যতম উপাদান হলো আয়রন। গুড়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে। প্রতিদিন গুড় খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে। ফলে ফুসফুস থেকে লোহিত রক্ত কণিকার সাহায্যে সারা শরীরে অক্সিজেন মিশ্রিত রক্ত পৌঁছতে পারে। এ কারণে যারা রক্তশূন্যতায় ভুগছেন, তাদের জন্য গুড় খুব উপকারী।

৩. গুড়ের সঙ্গে আদা মিশ্রিত চা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোল্ড অ্যালার্জি থেকে দূরে রাখে।

৪. গুড়ে থাকা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক সতেজ রাখতে সাহায্য করে।

৫. গুড় বিপাকের হার বাড়ায়। সেই সঙ্গে এটি শরীরের ওজন কমাতেও কার্যকরী।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

নারীর নীরব ঘাতক এন্ডোমেট্রিওসিস: লক্ষণ, কারণ, রোগ নির্ণয় ও চিকিৎসা

আমাদের মেয়েদের জরায়ুর সবচেয়ে ভেতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম যেখানে ভ্রুন প্রতিস্থাপিত হয়ে...

নিম্ন রক্তচাপের রোগীদের রোজায় যে সতর্কতা জরুরি

যাদের লো ব্লাড প্রেশার কিংবা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য দীর্ঘ...

08 November 2019

হজমশক্তি বাড়ায় গুড়ের চা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV