জেনে রাখুন, সুস্থ থাকুনটিপস & ট্রিকসনির্বাচিত

খালিপেটে না ভরাপেটে? কোন ওষুধ কখন খাবেন

Share

আমরা যখন রোগীদের সমস্যা শুনে ঔষধ লিখি তখন কোন ঔষধ খালিপেটে আবার কোনটা ভরাপেটে খাওয়ার পরামর্শ দেই। ওষুধ খাওয়ার যে নির্দিষ্ট নিয়ম ও সময় আছে, তা ঠিকমতো মানা উচিত। সঠিক নিয়ম মেনে না খেলে রোগ সারার সম্ভাবনা কমে যায়। কোন ওষুধ কখন খাবেন তা নিয়ে কিছু জানা-অজানা তথ্য তুলে ধরা হলো। যাতে রোগীরা সচেতন হতে পারবে।

ব্যথার ঔষধ
ভরাপেটে খেতে হবে ব্যথার ঔষধ। একই সাথে গ্যাসের ঔষধ খাওয়া উচিৎ। দীর্ঘ দিন ধরে ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ব্যথা কিছুটা কমে গেলেই এসব ঔষধ খাওয়া বন্ধ করতে হবে। আর রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ ছাড়া অবশ্যই খাওয়া যাবেনা। কেননা ব্যথার ঔষধ খেলে কিডনির জটিলতা হতে পারে।

গ্যাস ও বমির ঔষধ
অধিকাংশ গ্যাসের ঔষধ খালিপেটে খেতে হয়। খাওয়ার আধা ঘন্টা আগে খেতে বলা হয়, কারন এতে আগে ভাগেই পাকস্থলীতে এসিড সিক্রেশন বন্ধ রেখে পাকস্থলীর সুরক্ষা নিশ্চিত করে। অপরদিকে বমির ঔষধও খালিপেটে খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হয়। এতে নার্ভ ব্লক হয় এবং গ্যাস্ট্রিক মটিলিটি কমে গিয়ে বমির উদ্রেক বন্ধ করে।

কোলেস্টেরলের ঔষধ
এটি রাতের খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খালিপেটে খেতে হয়। তাহলে এবজর্পশন ভালো হয়। না হলে ঔষধের ৩০% পায়খানার সাথে বের হয়ে যায়, যা কিনা খালিপেটে ঔষধ খেলে হয়না।

থাইরয়েড হরমোনের ঔষধ
এজাতীয় ওষুধ সাধারণত খালিপেটে সকালে খেতে হয়। ২ ঘন্টা আগে খাওয়া ভালো। এবজর্পশন হয় ৮০% এর বেশি। অধিকাংশ রোগী জানান ২ ঘন্টা আগে খাওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে কমপক্ষে ১ ঘন্টা আগে খাওয়া বাধ্যতামূলক। আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, এই সময়ে কোনো গ্যাস, ডায়াবেটিস এর ঔষধ বা অন্য কোনো কিছু খাওয়া যাবেনা।

ইনহেলার
ইনহেলার ব্যবহারের পর অবশ্যই কুলি করবেন।
Vitamin-D or Cholecalciferol:
এই গ্রুপের মেডিসিন, যা আমরা ক্যালসিয়াম এর ঘাটতি পূরনের জন্য ৬-৮ সপ্তাহের জন্য প্রেস্ক্রাইব করি সেটা প্রতি সপ্তাহে সকালে খালিপেটে খেতে হবে।

আয়রন ট্যাবলেট
খালিপেটে খাওয়া উচিৎ আয়রন ট্যাবলেট। কেননা খালিপেটে আয়রনের absorption বেশি হয়। কিন্তু অনেক রোগী জানান এতে তাদের অস্বস্তি হয়। যেমন- পেট ভুটভুট বা পেট ফাপা। সেসব ক্ষেত্রে ভরা পেটে খাওয়া যেতে পারে।

আয়রন ও ক্যালসিয়ামের ট্যাবলেট
আমরা যখন রোগী কে আয়রন ক্যাপসুল দেই তখন ক্যালসিয়াম এর ঔষধ দেইনা। মনে রাখা জরুরী, আয়রন আর ক্যালসিয়াম এর ঔষধ একই বেলাতে কখনও খাওয়া যাবেনা। কারন ক্যালসিয়াম ট্যাবলেট আয়রনের absorption এ বাধার সৃষ্টি করে।

যে ওষুধ চুষে খাবেন
কিছু ওষুধ চুষে খেতে হয়। যেমন-

  • কৃমিনাশক: Albendazole
  • ভিটামিন সি: Ascorbic Acid:Ceevet (Vitamin c)
  • গ্যাস্ট্রিকের: Aluminium Hydroxide+Magnesium Hydroxide ইত্যাদি।
  • যে ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয়
  • কিছু ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে হয়। যেমন-

  • UTI- এর জন্য Urikal(Citric Acid monogydrate+potassium Citrate)
  • ক্যালসিয়াম + ভিটামিন সি জাতীয় ওষুধ
  • ডা. তাহমীদ কামাল
    এফসিপিএস (ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন )
    পেইন, আর্থ্রাইটিস, প্যারালাইসিস এ্যান্ড রিহ্যাবিলিটেশন মেডিসিন বিশেষজ্ঞ।
    যোগাযোগ – ০১৬১৬৭১৭৮৮১

    Share this news as a Photo Card

    Share

    সর্বশেষ সংবাদ

    Don't Miss

    ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

    মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

    দেশে হামের ভয়াবহতা: দুই দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যু

    দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও * ২০ দিনে সন্দেহজনক হামে ৯৮ শিশুর মৃত্যু। * নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১৬। *...

    Related Articles

    চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

    ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

    হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

    দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

    প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

    বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

    হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

    দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

    অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

    ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

    ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

    স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

    সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

    16 September 2023

    খালিপেটে না ভরাপেটে? কোন ওষুধ কখন খাবেন

    Shastho.TV |
    ShasthoTV
    ShasthoTV