Connect with us

স্বাস্থ্য সংবাদ

ডেঙ্গুতে পুলিশের অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

Published

on

ডেঙ্গুজ্বরে এবার মারা গেলেন পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশির স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)। রবিবার সকাল ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সদর দপ্তরের তথ্য অফিসার কামরুল আহসান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, গত ৩০ জুলাই সৈয়দা আখতার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে শনিবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শাহাবুদ্দীন কোরেসী সরকারি সফরে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।

সৈয়দা আক্তারের মৃত্যুর খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্কয়ার হাসপাতালে যান।

Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জুলাই পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের স্ত্রী রুপা আক্তার (২৭) ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৩১ জুলাই পুলিশের এসআই কোহিনুর বেগম নীলা (৩৩) রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছুঁইছুঁই করছে। সরকারি হিসাবে শনিবারও এক হাজার ৬৪৯ জন আক্রান্ত হয়েছে। এ হিসাবে শনিবার প্রতি ঘণ্টায় প্রায় ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত চলতি বছরে ২২ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ছয় হাজার ৮৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৪৩ জন। ঢাকায় ১৮ হাজার ১৪ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৯০৫ জন আক্রান্ত হয়েছে। তালিকা থেকে দেখা যায়, ঢাকার বাইরেও রোগী বাড়ছে।

রাজধানী ৪৯টি সরকারি-বেসরকারি ও ঢাকার বাইরে শুধু সরকারি হাসপাতালে ভর্তি রোগীর তথ্য পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তর আক্রান্তের এই সংখ্যা নিরূপণ করেছে। এর বাইরে কয়েক হাজার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে যেসব রোগী চিকিৎসা নিচ্ছে, তারা হিসাবের আওতায় আসছে না। সংশ্লিষ্টরা বলছেন, ৯০ শতাংশ ডেঙ্গু রোগী হিসাবের বাইরে থেকে গেছে।

Advertisement
Advertisement
জেনে রাখুন, সুস্থ থাকুন2 months ago

ওষুধ খাওয়ার ভুলে অসুস্থতা

জ্বর বা মাথাব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট- এই ধরনের ওষুধগুলো আমরা হরহামেশাই খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই।...

খাদ্য ও পুষ্টি3 months ago

শিশুদের জন্য লবণ যতটুকু দরকার

অতিরিক্ত লবণ শিশুর বৃদ্ধিতে বাধা প্রদানের পাশাপাশি অল্প বয়সে রক্তচাপের ঝুঁকিতে ফেলতে পারে। খাদ্যাভ্যাসে এমন পরিমাণ লবণ রাখতে হবে যা...

জেনে রাখুন, সুস্থ থাকুন3 months ago

ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া হয় কেন

বয়সে টিংকু বেশ ছোট। এত ছোট যে মাঝেমধ্যে টিংকুর দাঁত পড়ে। একবার বিড়াল টিংকুকে আঁচড়ে দিল। চিকিৎসক বললেন যে র‌্যাবিসের...

Advertisement