স্বাস্থ্য সংবাদ

রংপুরে সরকারি ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ১

Share

■ ইহেলথ২৪ ডটকম ডটবিডি রিপোর্ট
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আজ বুধবার ভোরে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ পৌর এলাকার সারাই বাজারে মনিরুজ্জামান ওরফে মনিরের বাড়িতে হানা দেয় গোয়েন্দা পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে ২৭ ধরনের বিপুল পরিমাণে সরকারি ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ সময় বাড়ির মালিক ও ওষুধ ব্যবসায়ী মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া ওষুধের সিলমোহরে রয়েছে এসব ওষুধ বিক্রির জন্য নয় এবং সরকারি ওষুধ।
গ্রেপ্তার হওয়া মনিরুজ্জামানের স্বীকারোক্তি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহমেদ জানান, এই ওষুধগুলো তিনি রংপুরের সিওবাজার এলাকার বাসিন্দা সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ওবায়দুল্লাহর কাছ থেকে কিনেছেন। এসব ওষুধ তিনি গ্রামের হাটবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে রাজু আহমেদ বাদী হয়ে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত মনিরুজ্জামানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

30 March 2011

রংপুরে সরকারি ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ১

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV