স্বাস্থ্য সংবাদ

তৈলাক্ত ত্বকের সাজগোজ

Share

আপনি হয়তো সাজেন ভালো কিন্তু তৈলাক্ত ত্বকের কারণে একটু পরই হারিয়ে যায় সব উজ্জ্বলতা। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা কী করে সাজবেন, জানাচ্ছেন রেড বিউটি সেলুনের আফরোজা কামাল

প্রথমেই অয়েল ফ্রি টোনার দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করুন। এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দিনের বেলা ফাউন্ডেশন না লাগানোই ভালো। মুখে হাল্কা পাউডারের প্রলেপ দিতে পারেন বা এমন একটা বেজ নিতে পারেন, যা সারা দিন আপনাকে সতেজ রাখবে। এরপর আই-ব্রু আঁকার জন্য আপনার ত্বকের রঙের সঙ্গে মানায় এমন রং নিন। এর পর আইশ্যাডো লাগান। কাপড়ের রঙের সঙ্গে মিলিয়ে শেড বেছে নিন। চোখ স্মোকি করতে ছাই, নীল, সবুজ, বাদামি_এসব গাঢ় রং বেছে নিন। আইশ্যাডোর রং ভালো করে ব্লেন্ড করে দিন, যেন আলাদা আলাদা বা ভাগ ভাগ হয়ে না থাকে। এর পর আই লাইনার লাগান। চোখের ল্যাশের যত কাছে থেকে আই লাইনার বা কাজল দেওয়া যায় তত ভালো। এবার চোখের নিচ দিয়ে কাজল লাগান, মাসকারা দেওয়ার আগে আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিন অথবা কার্লিং মাসকারা ব্যবহার করুন। এবার আপনি ব্লাশার লাগান। তবে দিনের বেলা ব্লাশার না লাগানোই ভালো। রাতে হলে চিক বোনের নিচ থেকে কানের দিকে ধীরে ধীরে টেনে ব্লাশারের রং গাঢ় করুন। কপালের পাশে, থুঁতনি, নাক বা কপালে ব্লাশার লাগাবেন না। ঠোঁট এঁকে নিন। ঠোঁটের আকার চিকন হলে অবশ্যই লিপস্টিক ব্রাশ ব্যবহার করুন, মোটা ঠোঁট হলে সরাসরি লিপস্টিক লাগাতে পারেন। অথবা ন্যাচারাল রঙের লিপ গ্লসও ব্যবহার করতে পারেন। দিনের জন্য সেটাই উপযুক্ত। বাইরে বের হওয়ার আগে ভালো মানের সুইট ফ্রেগর‌্যান্ট কোনো সুগন্ধি ব্যবহার করুন।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

24 October 2010

তৈলাক্ত ত্বকের সাজগোজ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV