স্বাস্থ্য সংবাদ

খেজুরের পুষ্টিগুণ

Share

খেজুর একটি পুষ্টিকর ফল। সারা বছর পাওয়া গেলেও রমজানের সময়ে এর সহজলভ্যতা ও চাহিদা অনেক বেড়ে যায়। আমাদের দেশেও এখন খেজুরের আবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সৌদি কিংবা মধ্যপ্রাচ্যের খেজুরই আমরা বেশি খেয়ে থাকি। গাঢ় খয়েরি রঙের খেজুরে রয়েছে অনেক পুষ্টিগুণ, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর স্বাদ এতই মিষ্টি, যেন মনে হয়, চিনি ও মধুর এক অপূর্ব মিশ্রণ।
খেজুরের পুষ্টিগুণ
খেজুরে আছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ উপাদান। ফ্রক্টোজ ও ডেক্সট্রোজের মতো সাধারণ সুগার। আছে ট্যানিনস নামক পলিফেনোলিক এন্টি-অক্সিডেন্ট, যা একাধারে এন্টি-ইনফেকটিভ, এন্টি-ইনফ্লামেটরি ও এন্টি হেমোরেজিক হিসেবে পরিচিত।
এতে রয়েছে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট, ভিটামিন-এ। এটি বিটা ক্যারোটিন নামক এন্টি অক্সিডেন্ট ফ্লাভোনয়েডে সমৃদ্ধ। আয়রনের চমৎকার উৎস হচ্ছে, খেজুর যা আমাদের দেহের জন্য অপরিহার্য। রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার ও ম্যাগনেশিয়াম। ভিটামিন ‘কে’-সহ ভিটামিন-বি কমপ্লেক্সে সমৃদ্ধ খেজুর রয়েছে প্রচুর পরিমাণে পাইরিডক্সিন, নিয়াসিন, পজেন্টামেনিক এসিড ও বিবোফ্লাভিন।

উপকারিতা
িকোষ্ঠকাঠিন্য দূর করতে খেজুর একটি উপকারী ফল।
িনিকোটিনিক উপাদানের কারণে এটি দেহের অন্ত্রের নানা জটিলতা দূর করতে সাহায্য করে।
িসুগার, ফ্যাট, প্রোটিন ও ভিটামিনের অপূর্ব সমন্বয়ের জন্য এটি দেহের ওজন বাড়াতে একটি পুষ্টিকর ডায়েট।
িহার্টকে সুস্থ, সবল ও নানা জটিলতা থেকে নিরাপদ রাখতে সাহায্য করে।
িশিশুর পুষ্টিহীনতা দূর করতে সহায়তা করে।
িখুসখুসে কাশি, ব্রঙ্কাইটিস সমস্যায় খেজুর খুব আরামদায়ক।
িপটাসিয়ামে সমৃদ্ধতার জন্য এটি নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে।
িনিয়মিত ৪০০ মিলিগ্রাম পটাসিয়াম শতকরা ৪০ ভাগ স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করে। এক্ষেত্রে খেজুর খুবই সহায়তা করে থাকে।
িরক্তচাপ নিয়ন্ত্রণে ও যৌন দুর্বলতা কমাতে খেজুর সহায়ককারী হিসেবে কাজ করে।
িখেজুরে আছে ফ্লুরিন যা দাঁতের ক্ষয় প্রতিরোধ করে থাকে।
িরাত কানা, অ্যানিমিয়া ও ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে।
সর্বোপরি, লক্ষণীয় বিষয়, খেজুর একটি এনার্জি বা শক্তিবৃদ্ধিকারক, পুষ্টিকর ও সুস্বাদু ফল।

১০০ গ্রাম খেজুরে যা থাকে

এনার্জি – ২৭৭ কিলোক্যালরি
কার্বো হাইড্রেট – ৭৪.৯৭ গ্রাম
প্রোটিন – ১.৮১ গ্রাম
ফ্যাট – ০.১৫গ্রাম
ডায়েটরি ফাইবার – ৬.৭ গ্রাম
ডায়েটরি সুগার – ৬৩ গ্রাম

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

02 August 2011

খেজুরের পুষ্টিগুণ

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV