স্বাস্থ্য সংবাদ

মাথা ব্যথা আর নয়

Share

যদি বলি এমন একটি অসুখের নাম বলুন যে অসুখটি কম-বেশি সবার ঘাড়েই চেপে বসে তাহলে কোন অসুখটির কথা বলবেন বলুন তো? নিশ্চয়ই মাথা ব্যথার কথাই বলবেন। এটি এমন একটি অসুখ যার পাল্লায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সাধারণত কপালের দুপাশে, চোখের এবং কানের উপরে, মাথার পিছন দিকে এমন কি অনেক সময় ঘাড়েও ছড়িয়ে পড়ে এই মাথা ব্যথা। মাথা ধরা বা মাথা ব্যথাকে মূলত  দুভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত প্রাইমারি হেডএক দ্বিতীয় সেকেন্ডারি হেডএক। প্রাইমারি হেডএক সবার ক্ষেত্রেই হতে পারে। টেনশন কিংবা মাইগ্রেন থেকে মাথা ব্যথা হলে তা প্রাইমারি হেডএক হিসেবেই গণ্য হয়। এক গবেষণায় দেখা গেছে শতকরা ৯০ জনই প্রাইমারি হেডএকে ভোগেন। সেকেন্ডারি হেড কের পেছনে থাকে অসুখ জনিত কারণ। এ মাথা ব্যথা সাধারণ জ্বর, ব্রেন টিউমার, স্ট্রোক বা মেনিনজাইটিসের মত মারাত্মক অসুখের কারণে হতে পারে।

মাথা ব্যথার সাধারণ হেতু ও প্রতিকার

০ অনেক সময় চোখ থেকে মাথা ব্যথার সৃষ্টি হয় অর্থাৎ কোন কারণে চোখের পাওয়ার কমে গেলে চোখের উপর অতিরিক্ত যে চাপ পড়ে তা মাথার উপর আঘাত হানে, ফলে মাথা ব্যথার সৃষ্টি করে।

০ দীর্ঘক্ষণ খালি পেটে থাকলেও মাথা ব্যথা হতে পারে। এর পেছনে কারণ হচ্ছে অতিরিক্ত খালি পেট অ্যাসিডিটি তৈরি করে। এ অ্যাসিটিই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এ মাথা ব্যথা এড়াতে সময় মত খাওয়া-দাওয়া করতে হবে।

০ অধিক্ষণ ধরে চোখের কাজ করলে যেমন- পড়াশোনা, সেলাই করা প্রভৃতি থেকেও মাথা ব্যথার সূত্রপাত হতে পারে। তাই-একনাগারে দীর্ঘক্ষণ চোখের কাজ থেকে বিরত থাকতে হবে।

০ মাথা ব্যথার প্রধান কারণ হল মাইগ্রেন। সপ্তাহে দুতিনবার কপাল ও চোখের চারপাশে একটানা ব্যথা হওয়া এবং বমির উদ্রেগ হওয়া মাইগ্রেনের প্রাথমিক লক্ষণ। তাই লক্ষণ দেখা মাত্র ডাক্তারের পরামর্শ নিতে হবে।

০ অন্যান্য রোগের জন্য আমরা যে সব ওষুধ খাই তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মাথা ধরতে পারে। তাই পিল, অ্যান্টিঅ্যালার্জি পিল এবং কোলেস্টরল কমানোর ওষুধ নিজের খেয়াল খুশি মত খাবেন না। তাই ডাক্তারের পরামর্শ মত ওষুধ খান।

০ মাথা ব্যথার উপক্রম দেখা দিলেই পেইকিলার খেয়ে বসবেন না। এ ধরনের বদ অভ্যাস ত্যাগ কর্বন।

ডা. আবু নাসার সিজভী
এমবিবিএস, এমডি (নিউরোলজী)
স্নায়ুরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, নিউরোমেডিসিন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

11 November 2010

মাথা ব্যথা আর নয়

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV