নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ চান অনিয়মিত ও মানোন্নয়নের শিক্ষার্থীরা

Share

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা। গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বরাবর স্বারকলিপি দিয়ে এই দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ২৯ আগস্টও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন তারা। একইদিন বিএমডিসির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান এবং ৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে এসব শিক্ষার্থী লিখেছেন, ‘এইচএসসির পর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গ্যাপ নিয়ে কোনো নিয়ম নেই। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), প্রকৌশলের গুচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জিএসটি গুচ্ছ, বিইউপি, কৃষি গুচ্ছসহ দেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক বছরের গ্যাপ নিয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়।’

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও লিখেছেন, ‘একজন শিক্ষার্থীর ইয়ার গ্যাপের অনেক কারণ থাকতে পারে। গুরুতর অসুস্থতা, বড় কোনো অস্ত্রোপচার, মা-বাবা বা পরিবারের কোনো সদস্য মারা যাওয়া বা অন্য যেকোনো কারণে কেউ উচ্চ শতাধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে না। এরা যোগ্যতার অন্যান্য শর্ত পূরণ করছে। চিকিৎসকতা একটি মহৎ পেশা এবং দেশের সকল সরকারি, বেসরকারি মেডিকেল কলেজসহ বিদেশে পড়তে হলে দেশের সম্মিলিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয়। কিন্তু যারা কোনো দৈব দুর্ঘটনার শিকার হয়ে এক বছরের জন্য অনিয়মিত হয়ে গিয়েছে, তারা এই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না।’

তারা লিখেছেন, ‘এক বছর অতিরিক্ত বিরতি থাকা কখনই কোনও শিক্ষার্থীর অযোগ্যতা হতে পারে না। নিয়মিত ও অনিয়মিতদের মধ্যে এই বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টার নিকট আমরা নিম্নলিখিত দাবিগুলো উত্থাপন করছি-

১. পরবর্তী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার করে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার ন্যায্য অধিকার আদায়ের সুযোগ প্রদান করুন।
২. ২০২১ সাল পর্যন্ত অনিয়মিত ও মানোন্নয়ন যেভাবে ফার্স্ট টাইমার হিসেবে গন্য করে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতো, এইচএসসি ২৩ ব্যাচও যেন সেই সুযোগ পাই তা নিশ্চিত করা ’

স্মারকলিপির বিষয়ে টাঙ্গাইলের ইব্রাহিম খাঁ কলেজের শিক্ষার্থী রাফিয়া সুলতানা মেডিভয়েসকে বলেন, ‘গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন। আগে যেভাবে ভর্তি নেওয়া হতো, আমাদের সে যৌক্তিক দাবিটি তারা বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তবে স্বাস্থ্য উপদেষ্টা অসুস্থ থাকায় গতকাল আমরা তাঁর সাক্ষাৎ পাইনি। আগামী রোববার আমরা পুনরায় তাঁর সাথে সাক্ষাতের জন্য যাব।’

প্রসঙ্গত, আগে মেডিকেলেও অনিয়মিত ও মানোন্নয়নের পরীক্ষাথীদের ভর্তি হওয়ার সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নতুন নীতিমালায় তা বন্ধ করা হয়। বিএমডিসির মেডিকেল ভর্তি নীতিমালা ২০২৩-২৪ অনুযায়ী, এসএসসি ও এইচএসসির মাঝে দুই বছরের বেশি বিরতি থাকলে (অনিয়মিত) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। আর প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে হলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৪০ নম্বর পেতে হবে। আর্মড ফোর্সেস এবং আর্মি মেডিকেল কলেজেও এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে দুই বছরের বেশি বিরতি থাকা যাবে না। আবার কেউ যদি বিদেশে মেডিকেলে পড়তে চায় তাহলেও তাকে দেশের ভর্তি পরিক্ষায় অংশগ্রহন করে ৪০ নম্বর পেতে হবে। ফলে কোনো শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দুই বছরের বেশি ব্যবধান হলে চিকিৎসক হওয়ার পথ রুদ্ধ হয়ে যায়।

অনিয়মিত ও মানোন্নয়ন শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপিতে সই করেছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান শাহরিয়ার নাঈম গাজীপুরের মিছির আলী খান মেমোরিয়াল কলেজের মাইমুনা আক্তার হিরা এবং টাঙ্গাইলের ইব্রাহিম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রাফিয়া সুলতানা প্রমুখ।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

বিএমইউতে যোগ দিলেন নবনিযুক্ত ভিসি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন...

ইরান যুদ্ধ: খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছানো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। তারা...

Related Articles

বিসিপিএসের সাইকিয়াট্রি অনুষদের নতুন মেম্বার সেক্রেটারি ডা. সাইফুন নাহার

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ফ্যাকাল্টি অব সাইকিয়াট্রির মেম্বার সেক্রেটারি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

17 September 2024

মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ চান অনিয়মিত ও মানোন্নয়নের শিক্ষার্থীরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV