স্বাস্থ্য সংবাদ

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপন

Share

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ পালিত হয়েছে।।

রোববার (০৫ মে) সকালে দিবসটি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে এক বর্নাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসি এর নেতৃত্বে র‍্যালীটি ঢাকা নার্সিং কলেজ হতে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।

র‍্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ইউএনএফপিএ এর প্রতিনিধিবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকবৃন্দ, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ প্রমুখ। র‍্যালীতে সরকারি ও বেসরকারি মিডওয়াইফারি শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক মিডওয়াইফারি শিক্ষার্থী ও মিডওয়াইফগণ অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় “মিডওয়াইফস: একটি গুরুত্বপূর্ণ জলবায়ু সমাধান” যার ‘ভাবানুবাদ করা হয়েছে “মিডওয়াইফ। জলবায়ু সংকটে অপরিহার্য জনশক্তি”। বর্তমানে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যর জন্য বড় চ্যালেঞ্জ। উষ্ণায়ন, তাপদাহ ও প্রাকৃতিক দুর্যোগ নারী ও শিশু স্বাস্থ্যর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। মিডওয়াইফগণ জলবায়ু পরিবর্তনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে খাপ খাওয়ানো, সামগ্রিক কার্বন নিঃসরণ কমানো এবং নিরাপদ ও বিজ্ঞান সম্মত সেবা প্রদানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যখাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষেত্রে বিশ্বব্যাপী মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সামগ্রিক বিবেচনায় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) প্রতিপাদ্যের এ বিষয়টি নির্ধারণ করেছে।

এছাড়া সারা দেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নানা আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস আজ রোববার (৫ মে)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘মিডওয়াইফ: একটি অত্যাবশ্যক জলবায়ু সমাধান’।

দিবসটি উপলক্ষে নানা পেশাজীবী ও সংগঠন মিডওয়াইফদের শুভেচ্ছা জানিয়েছেন। তেমনি বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।

বিএনএর সভাপতি খাঁন মো. গোলাম মোরশেদ ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয়, মিডওয়াইফ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত সকল মিডওয়াইফ ও মিডওয়াইফারি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

‘আমরা বিশ্বাস করি বাংলাদেশের মিডওয়াইফরা আগামী দিনগুলোতে মাতৃভূমি ও জন্মস্থানের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে নিজেদের অক্লান্ত পরিশ্রম ও মেধার বিনিময়ে দেশে ও বিদেশে এই পেশার প্রতিনিধিত্ব করার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবে,’ বলা হয় বিবৃতি।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত হামের কারণে...

ঢাকায় বাড়ছে গরম, তাপমাত্রা ছুঁয়েছে ৩৬ ডিগ্রি

ঢাকায় গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগরজীবনে বেড়েছে অস্বস্তি। আংশিক মেঘলা আকাশ ও বৃষ্টির...

Related Articles

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর...

নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা...

সফল কর্পোরেট ক্যারিয়ার ছেড়ে উদ্যোক্তা, ভাঙতে চান সামাজিক ট্যাবু

শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু সামাজিক ট্যাবু...

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন...

05 May 2024

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উদযাপন

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV