প্রধান খবরস্বাস্থ্য সংবাদ

নিশ্বাস পরীক্ষার মাধ্যমে সনাক্ত হবে ক্যানসার

Share

মরণব্যাধি ক্যানসার নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। তাদের মতে, প্রাথমিক পর্যায়ে ক্যানসার সনাক্ত করা গেলে রোগীকে সম্পূর্ণ সুস্থ করাও সম্ভব। তবে প্রাথমিক পর্যায়ে যদি সনাক্ত করা না হয় তবে এই রোগে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয়।

এবার ক্যানসারের চিকিৎসায় নতুন তথ্য দিচ্ছেন ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল ক্যানসার গবেষক। তারা বলছেন, নিশ্বাস পরীক্ষা করে প্রাথমিক পর্যায়েই সনাক্ত করা যাবে ক্যানসার। আপাতত এর কার্যকারিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারা।

গবেষকদল ১ হাজার ৫০০ মানুষের নিশ্বাসের নমুনা সংগ্রহ করা শুরু করেছেন, যার মধ্যে অনেকেই ক্যানসারে আক্রান্ত। এই পরীক্ষা পদ্ধতিতে নিশ্বাসের পরীক্ষার পাশাপাশি রক্ত ও মূত্রের নমুনাও পরীক্ষা করে দেখা হবে।

ব্রিটিশ গবেষকরা জানাচ্ছেন, মানুষের শরীরের কোনো কোষে কোনোরকম রাসায়নিক পরিবর্তন হলে ‘ভোলাটাইল অরগ্যানিক কমপাউন্ডস’ নামে এক ধরনের অনু নিশ্বাসের মাধ্যমে নিঃসৃত হয়। কিন্তু শরীরে যদি ক্যানসার বাঁধে, সে ক্ষেত্রে কোষের স্বাভাবিক ধরনে পরিবর্তন হয়। তার ফলে অন্যরকমের অনু তৈরি হয় যা গন্ধের মাধ্যমে মস্তিষ্কে ভিন্ন বার্তা পাঠায়।

বর্তমানে এই পরীক্ষা পদ্ধতি কাজে লাগিয়ে নিশ্বাসের বায়োপসি করে ক্যানসার সনাক্ত করার উপায় খুঁজছেন ব্রিটিশ গবেষকরা। সত্যিই যদি এই পদ্ধতি কাজে লাগানো যায়, তবে তা অনেকের জন্য বাঁচার উপায় হবে বলে মনে করছেন অনেকেই।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার...

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, পালিত হচ্ছে নানা আয়োজনে

আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’–এ প্রতিপাদ্যকে সামনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।...

Related Articles

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত

তরুণদের মানসিক স্বাস্থ্য, শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি...

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

ঢাকা মেডিকেল কলেজসহ চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি...

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব নয়...

হাসপাতাল-ক্লিনিক লাইসেন্স নবায়নের মেয়াদ দ্বিগুণ করলো সরকার

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারগুলোর...

প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো’র ‘হেলথ এক্সপ্রেস’ কর্মসূচি শুরু

বিশ্বব্যাপী স্বাস্থ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইপ্রো জিই হেলথকেয়ার ‘হেলথ এক্সপ্রেস’ নামে একটি...

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ২০২৬ এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি–২০২৬ বাতিলের প্রস্তাব অনুমোদন...

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি,...

অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসার খরচ কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে আন্তর্জাতিক মানের সনদপ্রাপ্ত বা ‘অ্যাক্রেডিটেড’ ডায়াগনস্টিক ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে বিদেশে...

11 January 2020

নিশ্বাস পরীক্ষার মাধ্যমে সনাক্ত হবে ক্যানসার

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV