নির্বাচিতস্বাস্থ্য সংবাদ

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

Share
Share

বাংলাদেশ থেকে কানাডায় ওষুধ রপ্তানির ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি (সাবেক নোভার্টিস বাংলাদেশ লিমিটেড)। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক জেনেরিক ওষুধ কোম্পানি স্যান্ডোজের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদন ব্যবস্থার আওতায় এই রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

প্রথম দফায় স্যান্ডোজ এজি, সুইজারল্যান্ডের ক্রয়াদেশ অনুযায়ী নেভিয়ানের টঙ্গী কারখানায় উৎপাদিত একাধিক ওষুধ আমদানি করছে কানাডীয় কোম্পানি স্যান্ডোজ। একই চুক্তির আওতায় ভবিষ্যতে ইউরোপসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে রপ্তানির পরিকল্পনাও রয়েছে।

এ উপলক্ষে আজ টঙ্গীতে নেভিয়ানের উৎপাদন কারখানায় আয়োজিত অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসাইন সরকার এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী।

ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্যান্ডোজ কানাডার সাপ্লাই প্ল্যানিং বিশেষজ্ঞ স্যাম্পসন ল্যাম।

প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন নেভিয়ানের এই অর্জনের প্রশংসা করে বলেন, বাংলাদেশের রপ্তানি খাতের বৈচিত্র্য বৃদ্ধিতে ওষুধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্যান্ডোজের মতো বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নেভিয়ানের অংশীদারিত্বকে তিনি একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদী বলেন, নতুন নামে যাত্রা শুরুর সময় নোভার্টিসের গুণগত মান বজায় রাখার যে অঙ্গীকার করা হয়েছিল, কানাডার মতো কঠোর নিয়ন্ত্রিত বাজারে রপ্তানির মাধ্যমে তা বাস্তবায়িত হলো।

তিনি বলেন, বহুদেশীয় অংশীদারিত্বে চুক্তিভিত্তিক উৎপাদন ও রপ্তানিতে নেভিয়ান একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক সিবা-গেইগি ১৯৭৩ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে, যা পরবর্তীতে স্যান্ডোজের সঙ্গে একীভূত হয়ে ১৯৯৬ সালে নোভার্টিস বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত কোম্পানিটির সিংহভাগ শেয়ার ২০২৫ সালে অধিগ্রহণ করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। পরবর্তীতে কোম্পানির নাম পরিবর্তন করে নেভিয়ান লাইফ সায়েন্স পিএলসি রাখা হয়।

নতুন নামে যাত্রা শুরুর সময়ই নেভিয়ান জানায়, নাম পরিবর্তন হলেও তারা নোভার্টিসের ওষুধ একই ব্র্যান্ড, একই উপাদান ও একই গুণগত মানে উৎপাদন, বিপণন ও রপ্তানিতে স্যান্ডোজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে। টঙ্গীর ইউরোপিয়ান ইউনিয়ন জিএমপি সনদপ্রাপ্ত কারখানা থেকে কানাডায় প্রথম রপ্তানির মাধ্যমে এই যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

সালেহা-আমিন ফাউন্ডেশনের কমিটি গঠন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায়...

ঈদের ছুটির মাঝেও বিএমইউর বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান, চালু আছে এক্সরে সিটিস্ক্যান সেবা

পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ছুটির মাঝে আজ বৃহস্পতিবার ১৯ মার্চ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ৬ শত ৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা...

Related Articles

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু...

হাম রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

ঢাকায় হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর...

নবজাতকের জীবন রক্ষায় আশার আলো কেএমসি: বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) সচেতনতা দিবস ২০২৬...

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্যবৃন্দ...

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির এমডি হলেন আশরাফুজ্জামান

সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক...

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মার্কস ফার্টিলিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর মিরপুরে নারী ও বন্ধ্যাত্ব রোগীদের...

গর্ভকালীন জটিলতা: ১০টা প্রশ্নের সহজ উত্তর (Q&A)

গর্ভকালীন সময়ে অনেকেই বিভিন্ন শারীরিক পরিবর্তন ও জটিলতা নিয়ে চিন্তায় থাকেন। কোনটা...

১৪ মে ২০২৬

কানাডায় ওষুধ রপ্তানি শুরু করল নেভিয়ান লাইফ সায়েন্স

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV